প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
ঢাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বালুর মাঠ থেকে তানজিলা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিলা রাজেন্দ্রপুরের বাঘৈর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকজন বালুর মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV